ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ AM
মাসুদ পেজেশকিয়ান ও ভ্লাদিমির পুতিন

মাসুদ পেজেশকিয়ান ও ভ্লাদিমির পুতিন © সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

এ সময় দ্রুত যুদ্ধ বন্ধ করা এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের ওপর জোর দেন তিনি।

অন্যদিকে ইরানের জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, পরিস্থিতি নিয়ে দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬
এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএ…
  • ০২ অক্টোবর ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬