পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ AM
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত © সংগৃহীত

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। রোববার দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্রের দাবি, রাতভর পরিচালিত এ বিমান হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনার জবাবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে রোববার এই অভিযান চালানো হয়।

তবে আফগানিস্তানে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই খবরে বলা হয়েছে, রবিবার ভোরে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী।

নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত ‘ফিতনা আল-খাওয়ারিজ’র ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

ইসলামাবাদের একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট সাতটি আস্তানা ধ্বংস করা হয়েছে।

ধ্বংস হওয়া ঘাঁটির মধ্যে রয়েছে নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও নিউ সেন্টার নম্বর–২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং মুখলিস ইয়ার সেন্টার।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9