প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ PM
বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ © রয়টার্স

ইউরোপের দেশ আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা ও আতশবাজি নিক্ষেপ করেন। পরে তারা সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে গেলে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, আইনসভা ভবনের আশপাশের সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি অব আলবেনিয়া দাবি করেছে, তাদের অন্তত ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে।

গত ডিসেম্বর উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে বিশেষ প্রসিকিউশন ইউনিট অভিযোগ গঠন করার পর থেকেই রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী রামার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

রামা সরকারের আরও কয়েকজন সাবেক মন্ত্রীও দুর্নীতির তদন্তের মুখে পড়েছেন। বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ আলবেনিয়ার জাতীয় পতাকা ও বিরোধী দলের পতাকা হাতে ‘রামা, বিদায় হও’ এবং ‘রামাকে জেলে পাঠাও’ স্লোগান দেন।

বিরোধীদলীয় নেতা সালি বেরিশা বলেন, আমরা আলবেনিয়াকে এদি রামার হাত থেকে রক্ষা করব, যিনি দেশকে দারিদ্র্য ও দুর্নীতির মধ্যে ঠেলে দিয়েছেন। তিনি আরও বলেন, তারা যেখানেই লুকাক না কেন, তাদের খুঁজে বের করে আইনের পূর্ণ শক্তি দিয়ে শাস্তির মুখোমুখি করা হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা সহিংসতার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলেন এবং পুলিশের ওপর হামলাকে অপরাধ হিসেবে উল্লেখ করেন।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9