ভারতের ঘটনা

নকলে বাধা, পরীক্ষার হলেই শিক্ষকের ওপর মেডিকেল শিক্ষার্থীর হামলা

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ PM
নকলে বাধা দেওয়ায় পরীক্ষার হলেই শিক্ষকের ওপর মেডিকেল শিক্ষার্থীর হামলা

নকলে বাধা দেওয়ায় পরীক্ষার হলেই শিক্ষকের ওপর মেডিকেল শিক্ষার্থীর হামলা © সংগৃহীত

পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে এক মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষাল হলে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধারণ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক কলেজে অভ্যন্তরীণ পরীক্ষাকালীন সময় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীক্ষার দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক শিবরাজকুমার তার প্রতিষ্ঠানের শাহবাজ নামে এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে ধরেন। ওই সময় হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষা চলছিল।

নকল করার অভিযোগে শিবরাজকুমার শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করেন এবং তাকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধ্যাপকের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে শাহবাজ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং সহকারী অধ্যাপক শিবরাজকুমারের ওপর শারীরিকভাবে হামলা চালায়। অন্য শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শাহবাজকে ধরে ফেলেন এবং তাকে অধ্যাপকের কাছ থেকে সরিয়ে নেন।

তবে সেখানেই ঘটনার সমাপ্তি হয়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহবাজ কিছুক্ষণ পরীক্ষার হলের দরজার দিকে হেঁটে গিয়ে কয়েক সেকেন্ড পর আবার ফিরে আসে এবং পুনরায় অধ্যাপককে আঘাত করে।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শাহবাজের অভিভাবককে বিষয়টি জানায়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে ভবিষ্যতের সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। তবে, সহকারী অধ্যাপক শিবরাজকুমার এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬