ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ AM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ AM
প্রিন্স অ্যান্ড্রু

প্রিন্স অ্যান্ড্রু © সংগৃহীত

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আপন ভাই প্রিন্স অ্যান্ড্রু-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর নাম প্রকাশ করেনি। তারা জানিয়েছে, নরফোক থেকে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার অংশ হিসেবে দুটি সম্পত্তিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে গত বছর নিজের প্রিন্স উপাধি ছাড়তে বাধ্য হন অ্যান্ড্রু। এরপর থেকেই বিভিন্ন বিতর্ক ও চাপে ছিলেন তিনি।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ‘তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। এরপর থেকেই প্রিন্স অ্যান্ড্রু অনেকটাই আড়ালে চলে যান। তৃতীয় চার্লসের দুই পুত্র থাকায় অ্যান্ড্রুর রাজা হওয়ার সম্ভাবনাও কার্যত ছিল না।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now