ভারতে ১০ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি কুমারি, অতঃপর...

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দশ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পেরে ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে দশম শ্রেণির শিক্ষার্থী কোমাল কুমারি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের বিহার অঙ্গরাজ্যের পাটনার মহারাজচক গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির

ভারতীয় গণমাধ্যমটি জানায়, মঙ্গলবার দশম শ্রেণির শিক্ষার্থী কোমাল কুমারি মহারাজচক এলাকায় তার আত্মীয়ের বাড়িতে যায়। ছয় কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রটিতে প্রবেশের শেষ সময় ছিল সকাল ৯টা। পরীক্ষা কেন্দ্রে ১০ মিনিট দেরি করে পৌঁছালে তাকে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। 

পরীক্ষাটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বারবার অনুরোধ করার পরও ওই শিক্ষার্থীকে ঢুকতে দেয়া হয়নি। পরে সে বাড়িতে ফিরে আসার পর নদৌল এলাকায় গিয়ে একটি ট্রেনে উঠে। তারেগনা ও মাসৌরি কোর্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।   

আত্মহত্যার পর ওই শিক্ষার্থীর পরিচয় না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে মাসৌরি থানা পুলিশ। সেখান থেকে গ্রামবাসীরা তার আত্মহত্যার খবর জেনে পরিবারকে জানায়।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬