হরমুজ প্রণালি সাময়িক বন্ধ করল ইরান

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ AM
হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনী

হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লাইভ ফায়ার ড্রিলের অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালিটি বন্ধ রাখা হবে।

ইরানের সামরিক বাহিনী প্রণালির দিকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালিয়েছে বলেও জানানো হয়। বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একই সময়ে জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, “আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের নতুন দুয়ার খুলেছে।” তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে তার পরিণতি সীমান্তের ভেতরে সীমাবদ্ধ থাকবে না।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শক্তিশালী সেনাবাহিনীকেও এমন আঘাত দেওয়া সম্ভব, যেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চাপ দিয়ে আসছেন এবং প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছেন। ইতোমধ্যে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডসহ একাধিক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে।

তবে সাম্প্রতিক বৈঠকের পর তেলের দাম কিছুটা কমেছে। বিশ্লেষকরা বলছেন, আলোচনা অগ্রসর হলে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬