রোজা শুরুর তারিখ জানাল ওমান

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ PM
রোজা শুরুর তারিখ জানাল ওমান

রোজা শুরুর তারিখ জানাল ওমান © ফাইল ছবি

রোজা শুরুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটিতে আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। খবর গাল্ফ নিউজের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ওমানের মূল হিজরি চাঁদ দেখার কমিটি জানিয়েছে, বুধবার ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শাবানের ২৯ তারিখে ওমানের সব প্রদেশে সূর্যাস্তের আগেই বা সূর্যাস্তের সময় চাঁদ ডুবে যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। ধর্মীয় নিয়ম ও বৈজ্ঞানিক তথ্য মিলিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এদিকে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়। 
  
এর আগে তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে বলে তারা জানিয়েছে।
 
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অন্য আরব দেশগুলোতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন।
 
এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসেবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।

শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
শুধু পড়া নয়, একই বিষয় ১০-১৫ বার পর্যন্ত লেখাই ছিল প্রথম চেষ…
  • ১৫ জুলাই ২০২৬
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • ১৫ জুলাই ২০২৬
নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence