ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ PM
নানা আকুফো-আদো

নানা আকুফো-আদো © সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় এসেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিজেই নিশ্চিত করেন নানা আকুফো-আদো।

এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। কমনওয়েলথের নীতিতে জনগণের স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা প্রকাশ এবং তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির স্বার্থে এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে। দলটি আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ মূল্যায়ন করবে। তাদের কার্যক্রমের মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসা এই বিশেষ দলটি আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9