শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবে সাড়া দেননি নারী শিক্ষক, অতপর...

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ PM
নারী শিক্ষককে প্রকাশ্য রাস্তায় আক্রমণ

নারী শিক্ষককে প্রকাশ্য রাস্তায় আক্রমণ © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে এক নারী শিক্ষককে প্রকাশ্য রাস্তায় আক্রমণ করে তার ঠোঁট কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ওই শিক্ষার্থী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষক বর্তমানে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর নাম অখণ্ড প্রতাপ। সে দীর্ঘদিন ধরেই ওই নারী শিক্ষককে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিল। আগ্রা রোডের একটি বেসরকারি স্কুলে পড়ার সময় থেকেই শিক্ষকটির প্রতি কুপ্রস্তাব ও বিরক্তিকর আচরণ শুরু করে অখণ্ড।

প্রেমের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে এই নৃশংস হামলা চালানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষকের ভাইয়ের অভিযোগ, হেনস্তার কারণে সেই শিক্ষক ওই স্কুল ছাড়তে বাধ্য হন। পরে তিনি অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন।  আগেই ওই শিক্ষার্থীর মায়ের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। তারপরেও অখণ্ড তাকে অনুসরণ করে নানাভাবে বিরক্ত করত।

অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি অখণ্ড ধারালো অস্ত্র নিয়ে ওই শিক্ষককে আক্রমণ করে। জোর করে তার সঙ্গে কথা বলার সময়েই ওই আক্রমণ করা হয়। আক্রমণের একপর্যায়ে সে তার ঠোঁট কেটে দেয়। জ্যোতি তিহারা এলাকায় প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে। হামলার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

বৃহস্পতিবার কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানান, এ  ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ওই শিক্ষকের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে যৌন হেনস্তা করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

সূত্র: এই সময়

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9