১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ AM
পতাকা

পতাকা © সংগৃহীত

ইরানের তেল ও পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নতুন করে ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে ১৪টি জাহাজ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলো ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে জড়িত ছিল। এসব কার্যক্রমে গোপন ও বিভ্রান্তিকর শিপিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা বৈধ বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অন্যান্য জাহাজের নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।

নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে মার্কিন সরকারের অনুমতি ছাড়া কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। ওমানের মাসকাটে অনুষ্ঠিত ওই আলোচনা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান, যদিও ভবিষ্যতে পুনরায় আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের কাছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে ইরান বরাবরের মতোই এসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence