ব্রিটিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশনা দেয় যুক্তরাজ্য সরকার।

এফসিডিও’র সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা চলছে। এ সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা উল্লেখ করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, পূর্ব সতর্কতা ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের সময় আশপাশের পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বড় রাজনৈতিক সমাবেশ, জনসমাগমস্থল এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে—এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কোনো ভ্রমণেই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর আগে, গত ২২ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য প্রথম দফায় ভ্রমণ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য সরকার।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9