খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশনে শেহবাজ শরীফ

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ PM
খালেদা জিয়ার জন্য শোক বইতে সই করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

খালেদা জিয়ার জন্য শোক বইতে সই করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ © সংগৃহীত

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ।

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শেহবাজ শরীফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।

পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার বিকালে হাই কমিশনে এলে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।

এ সময় শেহবাজ শরীফের সঙ্গে ছিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।

হাইকমিশন বলছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক বইতে স্বাক্ষর শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামীতে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের আশা প্রকাশ করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাইকমিশন বলছে, খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করায় এবং মূল্যবান সময় দিয়ে শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশ হাইকমিশনে আসায় ভারপ্রাপ্ত হাই কমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

গত ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে তার জানাজা হয়। জানাযায় অংশ নিতে ৩১ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9