সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় নয়: ভেনেজুয়েলার প্রতিরক্ষমন্ত্রী

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ PM
ভেনেজুয়েলার প্রতিরক্ষমন্ত্রী

ভেনেজুয়েলার প্রতিরক্ষমন্ত্রী © সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেনে ভেনেজুয়েলা প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

শনিবার (৩ জানুয়ারি) স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ভেনেজুয়েলা ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের’ মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

ভেনেজুয়েলা সরকার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগ এনে একে ‘সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে। এর পরই দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬