খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ AM
খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান। ঢাকায় অবস্থিত চীন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

শোকবার্তায় লি কিয়াং বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

চীন–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চীনা পক্ষ উচ্চভাবে মূল্যায়ন করে।

শোকবার্তায় আরও বলা হয়, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে চীন প্রস্তুত রয়েছে, যাতে উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬