ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ PM
বিএসএফের ওই জওয়ানকে আহত অবস্থায় ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হয়

বিএসএফের ওই জওয়ানকে আহত অবস্থায় ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হয় © সংগৃহীত

ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়। খবর বিবিসি বাংলার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স ৩৫ বছর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্ট্যাবল হয়েছে।

বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে।

বিএসএফের স্থানীয় দফতর বা দিল্লিতে সদর দফতরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে কোথায় থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9