বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করল ভারত

১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ PM
বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের

বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের © টিডিসি ফটো

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে ঢাকা। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে এ বিষয়ে বার্তা দেয় বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তারের আহ্বানও জানানো হয়।

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত বক্তব্যগুলো ভারত স্পষ্টভাবে নাকচ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ভারতের ভূখণ্ড বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই তারা প্রত্যাশা করে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬