রাত ৯টার মধ্যে ৪০ জেলায় বৃষ্টির সম্ভাবনা

২৯ আগস্ট ২০২৬, ০৬:০৯ PM
বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা

বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা © টিডিসি সম্পাদিত

রাজধানীসহ দেশের অন্তত ৪০ জেলায় শনিবার রাত ৯টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক পূর্বাভাসদাতা মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বান্দরবান, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় চট্টগ্রাম বিভাগের রাঙামাটি ও খাগড়াছড়ির দু-একটি জায়গায় এবং সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য জেলারও দু-একটি এলাকায় রাত ৯টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬