সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ

০৯ আগস্ট ২০২৬, ০৭:৩২ AM
রাজধানীর আকাশ থাকবে মেঘলা

রাজধানীর আকাশ থাকবে মেঘলা © সংগৃহীত

ঢাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে আজ। তবে ঢাকার আশেপাশে এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসাথে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দুপুর ১টা পর্যন্ত সারাদেশের বৃষ্টি না হওয়ার সম্ভবনা রয়েছে। 

আজ রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার তথ্য অনুযায়ী, বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার। গত ছয় ঘণ্টায় সংশ্লিষ্ট এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। রাত ১২টায় এলাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।

ট্যাগ: রাজধানী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬