৭টার মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির সতর্কবার্তা

৩০ জুন ২০২৬, ০৩:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের ১২টি জেলায় সন্ধ্যা ৭টার মধ্যে মধ্যে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে—বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, দিনাজপুর, গাজীপুর, খুলনা, পঞ্চগড় এবং রাজধানী ঢাকা জেলার কিছু কিছু স্থানে আজ ৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার মধ্যে তীব্র ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এসব এলাকার নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা মাত্রই ঘরের বাইরে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া খোলা জায়গায় ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬