সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৬ মে ২০২৬, ১০:৫৪ AM , আপডেট: ১৬ মে ২০২৬, ১০:৫৪ AM
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস © সংগৃহীত

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটের অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনএসইউতে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সূর্যের আলোয় যাননি দীর্ঘদিন, যাননি বাইরেও—নিজেই নিজেকে গৃহব…
  • ১৯ নভেম্বর ২০২৬
হারের শঙ্কা, তবুও আশা দেখছেন হাসান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে আজ
  • ১৯ নভেম্বর ২০২৬
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬