দুপুরের মধ্যে ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ AM
ঝড়ো হাওয়ার আভাস

ঝড়ো হাওয়ার আভাস © সংগৃহীত

দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে বুধবার প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এশিয়ার বৃহত্তম কৃষি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রস্তাব সং…
  • ৩০ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলে প্রথম ধাপে বাড়বে বেতন, দ্বিতীয় ধাপে কী?
  • ৩০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ব্রিজের কাছে মিলল লাশ, নোবিপ্রবি ছা…
  • ৩০ এপ্রিল ২০২৬
এক শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ৩০ এপ্রিল ২০২৬
সরকারি হচ্ছে বগুড়ার একটি ডিগ্রি কলেজ, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • ৩০ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালার অনুমোদন কি আজই, যা জানা য…
  • ৩০ এপ্রিল ২০২৬