দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ AM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/ এআই

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকাসহ আশপাশের এলাকার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

এদিকে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9