ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০-৮০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

২৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/ এআই

দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ ও ৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশিচম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (৬০-৮০) কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ০২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, মাদারিপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালি, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে পশিচম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬