বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ভারতের দুই শহর

১২ ডিসেম্বর ২০২৫, ১১:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

বেলা ১১টা ১৮ মিনিটে ১৫৫ স্কোর নিয়ে তালিকায় ১২ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৩৬৩, ৩৪০ ও ২৮৭ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। 

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬