বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ, বাংলাদেশ থেকে কখন 

০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের তৃতীয় ও শেষ সুপারমুন দেখা যাবে আজ (৪ ডিসেম্বর)। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ডিসেম্বরের এই পূর্ণ চাঁদকে ‘কোল্ড মুন’ বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের স স্থান থেকেই দেখা যাবে এই মনোমুগ্ধকর সুপারমুন। এই চাঁদ তার সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট পর্যন্ত।

‘কোল্ড মুন’ (Cold Moon Sight) নামের কারণ:

বিবিসি জানিয়েছে, বছরের প্রতিটি পূর্ণিমারই একটি করে নাম রয়েছে। যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকে প্রচলিত। মৌসুম পরিবর্তনের হিসেব রাখার জন্যই ইতিহাসে পূর্ণিমার নানা নামকরণ করা হতো। সেই অনুসারেই ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’। কারণ শীতের সূচনা হয় এই সময়ে।

কেন এটিকে সুপারমুন বলা হয়?
সুপারমুন তখন হয় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে (Moon Closest to Earth) কাছে অবস্থান করে। তাই চাঁদ অন্য সময়ের তুলনায় একটু বড় ও উজ্জ্বল দেখায়। আর এটিই হবে বছরের তৃতীয় ও শেষ সুপারমুন।

বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, আগামী পূর্ণিমা দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। সেটির নাম হবে ‘উলফ মুন’।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬