২৪ ঘণ্টায় ফের ভূমিকম্প, যা বলল আবহাওয়া অফিস

২২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ১০:৩৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ছবি

২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফের ৩ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের ভূমিকম্পটি একটি মাইনর ভূমিকম্প। গতকালের ভূমিকম্পটি ছিল উত্তরমুখী, যা থেকে আজকেরটি ভিন্ন প্রকৃতির।

তিনি আরও বলেন, এটি একটি মৃদু ভূমিকম্প এবং এটি কোনোভাবেই আফটারশক নয়। আপাতত আর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬