আজ রাতেই বছরের শেষ সূর্যগ্রহণ, বাংলাদেশে কখন শুরু

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আজ রাতেই ঘটতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ, যা হবে আংশিক। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিটে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণটির মোট স্থায়িত্ব ৪ ঘণ্টা ২৪ মিনিট।

সূর্যগ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে। গ্রহণটি শুরু হবে সামোয়া দ্বীপ থেকে এবং সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে। শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপে। এ গ্রহণে সূর্যের সর্বোচ্চ ৮৫.৫ শতাংশ পর্যন্ত আচ্ছাদিত হবে।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ তার কক্ষপথে চলতে চলতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত অমাবস্যার সময় এ ধরনের গ্রহণ দেখা যায়। যদিও এটি বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, তবু মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে এটি অনলাইনে দেখতে পারবেন।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬