ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ PM
আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস © সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬