ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমবে না গরম

১৮ আগস্ট ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:৫৪ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দর ও সমুদ্রবন্দর সতর্ক

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজও দিনের প্রথমার্ধে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি এবং তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ ঢাকার তাপমাত্রা প্রধানত অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওডিশার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বি…
  • ১৭ জুলাই ২০২৬
জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল ডিলেট করবেন যেভাবে
  • ১৭ জুলাই ২০২৬
আইওএম মিশন প্রধানের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক, নারী শ্রমিকে…
  • ১৭ জুলাই ২০২৬
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ৫ পরামর্শ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ
  • ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক আইন মুট কোর্টে টোকিও যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির…
  • ১৭ জুলাই ২০২৬
ভারতের সড়ক ধসে বন্ধ নাকুগাঁও স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ীরা
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence