ঢাকায় আজ আবহাওয়া যেমন থাকবে

১২ আগস্ট ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৯:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকাসহ আশপাশের অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ট্যাগ: আবহাওয়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬