তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

০২ আগস্ট ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের তিনটি বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি (১৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এ ছাড়া সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনার ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬, নেত্রকোণায় ৩৫ এবং রাজধানী ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬