চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

২০ জুলাই ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৭:৩০ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায়। শনিবার (১৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রবিবারের (২০ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট রবিবার বন্ধ

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবারের (২১ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬