দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

০৯ জুলাই ২০২৫, ০৮:২৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৮:৫২ AM
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি © সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলেরওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়োহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন/দক্ষিন-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬