দুপুরের মধ্যে ৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস

২৩ জুন ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৭:৪৬ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

রক্ষা পেল না গোপালগঞ্জে বিএনপির শেষ এমপির বাড়িও
  • ১৯ নভেম্বর ২০২৬
৪ বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে নামও সরিয়ে ফেলেছে ছাত্রলীগ, খেলা দে…
  • ১৯ নভেম্বর ২০২৬
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্র…
  • ১৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্…
  • ১৯ নভেম্বর ২০২৬
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬