দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

২৬ মে ২০২৫, ০৬:৫২ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ঝোড়ো বৃষ্টি

ঝোড়ো বৃষ্টি © সংগৃহীত

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৬ মে) ভোর ৫ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়াও এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন ৫ অক্টোবর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেন ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৪৮ শিক্ষার্থী, ৩১ জনই ছাত্রী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে ১৫ ক্যাশিয়ার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now