আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ AM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রংপুরের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন সব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো, সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাতে রাখুন এই ৫ খাবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কেন কড়াকড়ি, নতুন নি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইন্টারভিউতে নিজের শক্তি-দুর্বলতা জানতে চাইলে কী বলবেন? জেনে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যে ৩ ভুলে প্রতিনিয়ত চিয়া সিড খেয়েও ওজন কমছে না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬