‘বিদ্যুৎ নাই, ভিডিও এডিট করতে পারছি না’— ফুড আপ্পির প্রতিবাদ নাকি সার্কাজম

২৯ আগস্ট ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
‘বিদ্যুৎ নাই, ভিডিও এডিট করতে পারছেন না’— ফুড আপ্পির অভিনব প্রতিবাদ

‘বিদ্যুৎ নাই, ভিডিও এডিট করতে পারছেন না’— ফুড আপ্পির অভিনব প্রতিবাদ © টিডিসি

বিদ্যুৎ থাকলে বিল বাড়ে, আবার বিল বাড়লেও বিদ্যুৎ পাওয়া যায় না—এমন পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় ফুড ব্লগার ফাবিহা হাসান মনীষা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফুড আপ্পি’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে কান্নারত অবস্থায় একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বিদ্যুৎ বিভ্রাট, বাড়তে থাকা বিদ্যুৎ বিল এবং এর কারণে নিজের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি।

আজ শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে ফুড আপ্পি বলেন, বিদ্যুৎ না থাকায় তিনি ভিডিও এডিট করতে পারছেন না। আর ভিডিও তৈরি ও এডিট করতে না পারলে তার আয়ও বন্ধ হয়ে যায়। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকলেও বাড়ছে বিদ্যুৎ বিল।

ফুড আপ্পি বলেন, ‘ভিডিও এডিট করতে পারি না। ভিডিও এডিট না করলে আমার টাকা আসবে কোথা থেকে? কারেন্ট বিল বাড়ে, কারেন্ট নাই— এটা কেমনে সম্ভব?’

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজের হতাশার কথাও তুলে ধরেন তিনি। ফুড আপ্পির দাবি, জীবনে কখনো অন্যায় করেননি কিংবা কাউকে গালি দেননি। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুতের সমস্যায় এতটাই বিরক্ত হয়েছেন যে নিজের ভাষায়, জীবনে যত গালি দেননি, তার চেয়েও বেশি গালি দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি কোনদিন এত গালি, কোনদিন কারোরে দেই নাই। ১৪ গুষ্টিরে গালি দিছি।’

ভিডিওতে বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎ না থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাসার বিদ্যুৎ বিল বাড়লেও নিয়মিত বিদ্যুৎ না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য অনুযায়ী, একদিকে বিদ্যুৎ বিল বাড়ছে, অন্যদিকে প্রয়োজনের সময় বিদ্যুৎই পাওয়া যাচ্ছে না—এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাকে।

ফাবিহা হাসান মনীষা মূলত ফুড ব্লগিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় গিয়ে খাবার টেস্ট করা, সেগুলোর রিভিউ এবং ভিডিও তৈরি করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬