দুই কার্গো এলএনজি কিনছে সরকার 

০১ জুলাই ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৮:১২ PM
এলএনজিবাহী কার্গো

এলএনজিবাহী কার্গো © সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট (খোলা বাজার) থেকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্য এবং সিঙ্গাপুরভিত্তিক দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এই এলএনজি আমদানি করতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা।

আজ বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫’ অনুসরণ করে স্পট মার্কেট থেকে এই দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। এর মধ্যে চলতি বছরের ২৩-২৪ জুলাইয়ের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৩৪তম কার্গোটি কেনা হবে সিঙ্গাপুরভিত্তিক ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ থেকে। আর ২৬-২৭ জুলাইয়ের মধ্যে সরবরাহের জন্য নির্ধারিত ৩৫তম কার্গোটি আসবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে।

আজ অর্থমন্ত্রীর সভাপতিত্বে একই সাথে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানির লক্ষ্যে সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’র সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

এছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে এস এস পাওয়ার-১ লিমিটেড নির্মিত ২,৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড নির্মিত ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬