জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

মো. আলমগীর

মো. আলমগীর © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিহাট পৌর এলাকায় গাছ থেকে পড়ে মো. আলমগীর (৪০) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমের গুনা এলাকার নুরুল আফসারের ছেলে।
 
স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাওলানা জয়নাল আবেদিন ঘটনার মত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়ির পাশে আতিক নামের এক ব্যক্তির গাছের জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন আলমগীর। পরে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকমৃত বলে ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, গাছ থেকে পড়ে একজনকে নিয়ে আসা হয়েছিল। প্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬