ট্রাকের চাপায় সড়কে ছিটকে পড়ে যুবক নিহত 

১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক চাপায় সড়কে ছিটকে পড়ে পলাশ কাজী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় সাগর রাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পলাশ কাজী রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের ছাকেন কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, পলাশ ও নিরব মোটরসাইকেল নিয়ে বাগমারা মোড় থেকে চন্দনী এলাকায় যাওয়ার পথে সাগর রাইস মিলের সামনে পৌঁছালে পাংশা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় পলাশ ও নীরব সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পলাশ কাজে নামে এক যুবক মারা গেছে। মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬