আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬ আগস্ট ২০২৫, ১১:০৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রবিবার (১৭ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ আগস্ট) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরনী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬