নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের পর চবি কর্মকর্তাকে বরখাস্ত

০৭ আগস্ট ২০২২, ০৫:২৩ PM
মানিক চন্দ্র দাস

মানিক চন্দ্র দাস © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ বাণিজ্যে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপাচার্যের নিবাহী ক্ষমতাবলে এটি করা হয়েছে। রবিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক শিরিন আক্তার বলেন, তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর যদি অভিযোগ সত্য হয় তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এছাড়াও এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: চবিতে ফের নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের দুইটি অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। এতে তিনজন নিয়োগপ্রার্থীর কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাস ৮ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে ৩১ মে ও পহেলা জুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে নিম্নমান সহকারী ও অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে তিনজনের থেকে টাকা আদায় করেন অভিযুক্ত মানিক।

জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬