ঢাবিতে লাগানো হচ্ছে ১০০টি সিসি ক্যামেরা

০৮ জুলাই ২০২২, ০৪:৩৯ PM
ঢাবি লোগো ও সিসি ক্যামেরা

ঢাবি লোগো ও সিসি ক্যামেরা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০০টি ক্লোসড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অধীনে এসব ক্যামেরা লাগানো হচ্ছে বলে জানা। গত ২৯ জুন এই প্রজেক্টের জন্য দরপত্র আহ্বানও করা হয়েছে। 

জানা গেছে, ১০০টি ক্যামেরার মধ্যে ৬০টি ক্যামেরা নীলক্ষেত মোড় থেকে রোকেয়া হল পর্যন্ত, টিএসসির আশেপাশে, টিএসসি থেকে রাসেল টাওয়ার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত এলাকাগুলোর রাস্তায় ক্যামেরাগুলো লাগানো হবে। এছাড়া রেজিস্ট্রার বিল্ডিং -এর চারদিকে, বিশ্ববিদ্যালয় ক্লাবের আশেপাশে ও শহীদুল্লাহ্ হলের দেওয়ালেও বাকি ৪০টি ক্যামেরা লাগানো হবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, ১০০টি নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে নীলক্ষেত থেকে টিএসসি, টিএসসি থেকে শহীদ মিনার হয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত। ক্যামেরাগুলো লাগানো হলে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা রোধ করা যাবে।  

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ক্যামেরাগুলো পাইলট প্রজেক্ট হিসেবে লাগানো হচ্ছে। এই পাইলটিং সাকসেসফুল হলে পরবর্তীতে বাকি রাস্তাগুলোতেও ক্যামেরা লাগানো হবে।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬