ঢাবির ভর্তি আবেদন এক ঘণ্টা বন্ধ থাকবে

২৬ এপ্রিল ২০২২, ০২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। টেকনিক্যাল কিছু কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ভর্তি কমিটি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ভর্তি আবেদন শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা আবেদন স্থগিত করিনি। তবে কিছু টেকনিক্যাল কারণে আজ এক ঘণ্টার জন্য অনলাইনে আবেদন বন্ধ থাকবে। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। অনলাইনে আবেদন করার পর ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: ঢাবির ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের, ৪ জুন কলা অনুষদভুক্ত খ-ইউনিটের, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হবে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।

‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬