ঢাবির এসএম হলে রবিনের গায়ে হলুদ, পাত্রী রোকেয়া হলের

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৭ PM
ঢাবির এসএম হলে রবিনের গায়ে হলুদ

ঢাবির এসএম হলে রবিনের গায়ে হলুদ © সংগৃহীত

ঝুলছে গাঁদা ফুলের মালা, সামনে বিভিন্ন ফলমূলে সাজানো প্লেট আর পেছনের দৃশ্যপটে লাল-হলুদ কালিতে লেখা, ‘রবিনের গায়ে হলুদ’। এর সামনে দাঁড়িয়ে তার বন্ধুরা অভ্যর্থনা জানাচ্ছেন। তার হাত রঙিন হয়ে উঠল বন্ধুদের দেওয়া হলুদে। অন্য দশটি গায়ে হলুদের অনুষ্ঠানসূচির মতোই স্বাভাবিক। তবে পার্থক্য বলতে গায়ে হলুদের এই অনুষ্ঠান কোনো কমিউনিটি সেন্টার কিংবা ঘরের চৌহদ্দিতে বা রেস্টুরেন্টে হয়নি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে করা হয়েছে এই আয়োজন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম) মাঠে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, ঢাবির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিন। তার সাথে রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ওয়াফা বিনতে ওয়াকির। রবিনের বাড়ি টাঙ্গাইল জেলায়। ওয়াফা বিনতে ওয়াকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়।

আরও পড়ুন: অকালে ঝরে গেল চবি শিক্ষার্থী বেলায়েত

এ বিষয়ে জানতে চাইলে রবিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাড়িতে বিয়ের আয়োজন করলে সব বন্ধু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না। সেজন্য ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী এ গায়ে হলুদ আয়োজন করেছে আমার সহপাঠীরা। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

রবিন আরও বলেন, নিজ ক্যাম্পাসে এমন আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। সাধারণত এরকম গায়ে হলুদ চোখে পড়ে না। আমরা বন্ধুরা সবাই মিলে বিষয়টি ভালোই উপভোগ করেছি। আমরা পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছি। কয়েকদিন পরেই আমাদের বিয়ে হবে।

বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9