২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে রাবির সশরীরে ক্লাস

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

তবে, সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতিত) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এছাড়া জরুরি পরিসেবাসমূহ যথা বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গেল ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রনালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেলে এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে পাঠদান ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় রাবি প্রশাসন।

নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ১০ মে ২০২৬
কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ
  • ১০ মে ২০২৬
৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে
  • ১০ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে ‘সমন্বয়হীনতা’, হামে আক্রান্ত-মৃত…
  • ১০ মে ২০২৬
ছাত্রীদের গোপনে ভিডিও করতেন শিক্ষক, দেখতে চান টপ আর জিন্সে
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9