বাংলা একাডেমি পুরষ্কার পেলেন চবির সাবেক তিন শিক্ষার্থী

২৪ জানুয়ারি ২০২২, ০৪:৩৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক তিন শিক্ষার্থী। তাদের মধ্যে কবিতায় দুইজন ও কথা সাহিত্য একজন। তারা হলেন কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী।

রবিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১১ জন কবি-লেখকের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সাতদিন পর জানা যাবে বিধিনিষেধ বাড়বে কিনা: প্রতিমন্ত্রী

এছাড়াও অন্যান্যরা হলেন, কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও প্রবন্ধ/গবেষণায় হোসেন উদ্দীন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশিদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং ফোকলোরে আমিনুর রহমান সুলতান।

আরও পড়ুন: ঢাকায় ওমিক্রনের নতুন ৩ উপধরন

অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্যমান ৩ লাখ টাকা এবং পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।

টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জন্য প্রধানম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরাসমাস মুন্ডাসের পর এবার যুক্তরাজ্যে ফুলফান্ডেড স্কলারশিপ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬