ওমিক্রনে ক্লাস-পরীক্ষা চালু রাখতে ঢাবির নির্দেশনা জারি

০৬ জানুয়ারি ২০২২, ০৬:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে স্বাস্থ্যবিধি মেনে না চললে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখা ও সশরীরে পাঠদান কার্যক্রম ব্যহত হবে। এ পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা চালু রাখতে বৃহস্পতিবার (০৬ বৃহস্পতিবার) সন্ধ্যায় জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা

‘‘স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। ফলে আবাসিক হল খোলা রাখা ও সশরীরে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হবে।’’

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয়ার মত পরিস্থিতি হয়নি। যেহেতু আমাদের হলগুলো খোলা রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ক্লাস-পরীক্ষাগুলো চলমান থাকবে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে সেটি আমরা জেনেছি। তবে তাদের হলগুলো খোলা রয়েছে। ঢাবি পুরো ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

এর আগে, গতকাল বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়টির সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শরীরে ক্লাস বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রয়েছে এবং চলমান পরীক্ষাগুলা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয়টি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9