ঢাবির ডিন নির্বাচন ১৩ জানুয়ারি, নীল দলের প্রার্থী যারা

০১ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ PM
আওয়ামীপন্থী শিক্ষকদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে

আওয়ামীপন্থী শিক্ষকদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে © ফাইল ছবি

আগামী ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার (২ জানুয়ারি) থেকে প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। এদিকে, আজ শনিবার (১ জানুয়ারি) আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 

এবার নীল দলের কলা অনুষদ থেকে অধ্যাপক আবদুল বাছির, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস সামাদ, আইন অনুষদে অধ্যাপক রহমত উল্লাহ, ফার্মেসি অনুষদে সীতেশ চন্দ্র বাছার, জীব বিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রণমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান মনোনয়ন পান।

তবে সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক জিয়া রহমান সমান ভোট পাওয়ায় দুইজনই মনোনয়ন জমা দেবেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির নীল দলের আহবায়ক অধ্যাপক আব্দুস সামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ নীল দলের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সামাজিক বিজ্ঞান অনুষদে দুইজন সমান ভোট পাওয়ায় এতে প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬